ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৬,  2:27 PM

news image

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। শ্রীলঙ্কাকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে ১২৪ রানের বড় জয় পেয়েছে ভারত। ফলে স্বর্ণ জয়ের লড়াইয়ে এশিয়ান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আবারো মুখোমুখি হতে যাচ্ছে।


নিশিন করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নেয় প্রায় অপরিচিত এক দল নিয়ে টুর্নামেন্টে আসা শ্রীলঙ্কা। বিপরীতে প্রতিপক্ষ ভারত যেন সোনা জয়ের পণ নিয়ে এসেছে। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ। আগে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের দল ১৬৯ রান তোলে।


১৭০ রানের জবাবে নেমে প্রথম দুই ওভারে কোনো রান করার আগেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। উইকেট পতনের এই স্রোত কোনোভাবেই আটকাতে পারেনি তারা। পুরো ইনিংসে একজন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।


এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত ট্রিকি উইকেটে ২৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে সূর্যবংশী ওপেন করতে নেমে ২১ বলে ৬ চার, ২ ছক্কায় খেলেন ৩৮ রানের ইনিংস। তাতে জুতসই পুঁজির ভিত পায় ভারত। মিডল অর্ডারে বাকিদের ব্যর্থতার মাঝে গোটা ইনিংস টেনে নেন ইশান। ৪৬ বলে ৪ বাউন্ডারি, ৫ ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন তিনি।


বৃষ্টিতে কয়েকদিন ঢাকা থাকা ও ব্যবহৃত উইকেটে ১৬৯ করার পর ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায়। পরে শ্রীলঙ্কার ব্যাটিং দুর্দশা ম্যাচটাকে করে ফেলে অতি সংক্ষিপ্ত। ভারতের বোলিং ঝাঁজে ৯.৫ ওভার টিকতে পারে তারা।


বোলিংয়ে দুই উইকেট করে নিয়েছেন বুমরাহ, অক্ষর আর অভিষেক। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ১ উইকেট। এই জয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। রোববার সোনা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।


এদিকে বড় হারের পর স্বর্ণপদক জয়ের লড়াইয়ের দিনেই ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম