ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

আড়াই ঘণ্টায় ট্রেনের ১৪ হাজার টিকিট বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৪,  2:13 PM

news image

শুরুর আড়াই ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলীয় ট্রেনের ১৪ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে। ঈদ উপলক্ষে চতুর্থ দিনের এ টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আজ যারা টিকিট ক্রয় করেছেন তারা আগামী ৬ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। অগ্রিম টিকিটের দ্বিতীয় শিফটে দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। বেলা ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, আজকে অনলাইনে টিকিট কিনতে ৯৪ লাখ ১০ হাজার বার চেষ্টা করা হয়েছে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে ১৬ হাজার আসন সংখ্যা রয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে ছাড়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম