ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আজ থেকে ৩০ টাকা কেজি দরে চাল পাবে টিসিবি কার্ডধারীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  5:26 PM

news image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যে আজ থেকে পাওয়া যাবে চাল। ঢাকা মহানগরসহ সারাদেশে টিসিবির নির্ধারিত ডিলারদের কাছ থেকে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন কার্ডধারীরা। রোববার (১৬ জুলাই) কার্ডধারীদের কাছে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে টিসিবি। এর আগে, শনিবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশব্যাপী এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ৩০ টাকা ধরে কেজি চাল, ১০০ টাকায় সয়াবিন তেল, ৭০ টাকায় চিনি এবং ৬০ টাকায় মসুর ডাল বিক্রি হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এক কোটি পরিবারের কাছে সুলভমূল্যে খাদ্যসামগ্রী বিক্রির অংশ হিসেবে এ চাল বিক্রি হবে। একজন কার্ডধারী সর্বোচ্চ ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল এবং এক কেজি চিনি কিনতে পারবেন। উল্লেখ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ২০২২ সালের ২০ মার্চ স্বল্প আয়ের মানুষদের মধ্যে কম দামে পণ্য বিক্রি করতে টিসিবি কার্ডের ব্যবস্থা করা হয়। ২০২০ সালে করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়া ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগীর সবাইকেই এই কার্ড প্রদান করা হয়। এর সঙ্গে নতুন করে যুক্ত হয় ৬১ লাখ ৫০ হাজার পরিবার। সব মিলিয়ে এখন এক কোটি পরিবার ফ্যামিলি এই কার্ডের আওতায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম