ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  11:52 AM

news image

আজ থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নতুন কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ করে টাকা দেওয়া হবে। এ সময় সবাইকে সতর্ক করে সারজিস বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে, যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই সাধারণ সম্পাদক বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম