ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

আজ খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, বিপজ্জনক দিল্লির বাতাস

#

২৫ নভেম্বর, ২০২৪,  10:54 AM

news image

আজ সোমবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সকাল ৮টা ৪৫ মিনিটের তথ্যানুযায়ী, সে সময় দিল্লির স্কোর ছিল ৩৪৬। অর্থাৎ এই শহরের বাতাস আজ দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্যানুযায়ী, সে সময় তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া হার্জেগোবেনিয়ার শহর সারজেবো। এই শহরটির দূষণ স্কোর ছিল ৩০৫। অর্থাৎ সেখানকার বাতাসও তখন বিপজ্জনক পর্যায়ে ছিল। তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। সে সময় এই শহরের দূষণ স্কোর ছিল ২৯৮। অর্থাৎ ওই সময় ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। এরপর পাকিস্তানের আরেক শহর লাহোর ছিল চতুর্থ নম্বরে। সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল তখন। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম