ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আচরণবিধি পর্যবেক্ষণে বিকেলে ইসির বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০২৫,  11:52 AM

news image

নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে আজ বেলা ৩টায় বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়। অফিস আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ৩টায় ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সংশ্লিষ্ট সব কর্মকর্তার উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে, আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি যেটি আছে, সেটি একটু নতুন আঙ্গিকে আমরা দাঁড় করাচ্ছি। নতুন আঙ্গিকে বলতে নতুন কিছু এখানে ইনকরপোরেট হবে। বিদ্যমান আচরণ বিধিমালায় নির্বাচনী প্রচারে ভিআইপিরা যেন কোনো রাজনৈতিক দলের পক্ষে অংশ নিতে না পারেন, সে বিষয়টি রয়েছে। এর সঙ্গে নির্বাচিত সরকারের বাইরেও, যেমন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা ভবিষ্যতে কেয়ারটেকার সরকার থাকতে পারে। সেক্ষেত্রে পদ-পদবি বা মন্ত্রী বা ভিআইপির সাথে উপদেষ্টা শব্দটিও ইনকরপোরেট করার প্রস্তাব করব আমরা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম