ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

আওয়ামী লীগ সেই পুরোনো কায়দায় ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতিতে নেমেছে : জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৪,  2:57 PM

news image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ সেই পুরোনো কায়দায় ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতিতে নেমেছে। আমাদের আশঙ্কা ছিল, নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে।’ আজ রোববার (৭ জানুয়ারি) সকালে রংপুর-৩ আসনের সেনপাড়া শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলেন জাপা চেয়ারম্যান। জি এম কাদের বলেন, ‘জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে, এমন কোনো ঘটনা ঘটবে না।’ জাপা চেয়ারম্যান বলেন, ‘ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে। সব জায়গার খবর এখনো পাইনি। যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।’ জিএম কাদের বলেন, ‘সবসময় আমাদের আশঙ্কা ছিল যে, নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কিনা বিকেল হলেই বোঝা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম