ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বন্ধ থাকবে যেসব সড়ক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৪,  11:15 AM

news image

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (রোববার, ২৩ জুন)। দলটির ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন দুপুর সোয়া দুইটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২২ জুন) ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল উপলক্ষে আশপাশের এলাকায় কয়েকটি সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, টিএসসি, দোয়েল চত্বর ও মৎস্য ভবন ক্রসিংয়ে যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগ। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান চলার সময় নগরবাসীকে চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া জনসভায় আসা গাড়ি কোন কোন জায়গায় পার্ক করা যাবে তারও একটি তালিকা দিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, মুহসীন হল মাঠ ও ফুলার রোড এলাকার রাস্তার দুই পাশে গাড়ি রাখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম