ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  11:02 AM

news image

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম বসবে সৌদি আরবের জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন। আর কারই বা কত ভিত্তিমূল্য। তা আজ জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বিপরীতে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন-সাকিব, মিরাজ ও তাসকিন। আর ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য আছেন বাকি ৯ ক্রিকেটার।

এবারের নিলামের ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম