ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

আইপিএল নিলামের আগে নিষিদ্ধ ভারতের ২ ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪,  11:15 AM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলেন ভারতের দুই ক্রিকেটার। ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের সন্দেহের তালিকায় রয়েছেন আরও তিন ক্রিকেটার। নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড। মানীশ, দীপকরা আইপিএলের নিয়মিত মুখ। যদিও এই পাঁচ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে। আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। ২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে, ফাইনাল ২৫ মে। এ আসরে হবে ৭৪ ম্যাচ। পরের দুই আসরও অবশ্য ম্যাচ বাড়াতে লম্বা হবে ২০২৬ সালের আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে, ম্যাচ হবে ৮৪টি। ২০২৭ আইপিএল শুরু ১৪ মার্চ, ফাইনাল ৩০ মে, ম্যাচ ৯৪টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম