ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৫,  2:12 PM

news image

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজ সকালে প্রথমে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে আবার মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে এবং তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলকায় মহড়া দিতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেশন হলের গলিতে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিরপুর সড়ক দিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টাধাওয়া হয়।  এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া দিলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।  এ বিষয়ে ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে জড়ো হয়েছিল। তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম