ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অ্যাশেজ শিরোপা ধরে রাখলো স্বাগতিক অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১,  8:46 PM

news image

তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস ও ১৪ রানে হারিয়ে অ্যাশেজ শিরোপা ধরে রাখলো স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র সাত সেশনেই লড়াইতে আত্মসমর্পণ করল ইংলিশরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৪ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।

দলীয় স্কোরে ১২ রান যোগ হতেই ১১ করে প্যাভিলিয়নে ফেরেন আগের দিনের অপরাজিত বেন স্টোকস। অজি বোলারদের তোপে মাত্র ২৭ ওভার চার বলে ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে লজ্জাকর ইনিংস পরাজয়ের সঙ্গে অ্যাশেজ পুনরুদ্ধারের আশাও শেষ হয়ে যায় জো রুটবাহিনীর। দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ সাত উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৫ রানের জবাবে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম