ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন সাবালেঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৪,  11:09 AM

news image

গতবারের মতো এবারও অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন বেলারুশ কন্যা আরিনা সাবালেঙ্কা। নারী এককের ফাইনালে ৭৬ মিনিটের লড়াইয়ে চীনের জেং কিনওয়েনকে ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন তিনি। আসরের শুরু থেকেই দাপুটে ফর্ম ধরে রাখেন সাবালেঙ্কা। প্রথম রাউন্ড থেকে ফাইনাল- কোনো সেট না হেরেই এই পথ পাড়ি দেন তিনি। ২০০০ সালের পর কোনো সেট না হেরে এনিয়ে পাঁচজন খেলোয়াড় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। তাতেই বোঝা যায়, আসরজুড়ে প্রতিপক্ষের ওপর কতটা চড়াও ছিলেন বেলারুশ কন্যা। অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছিলেন আজারেঙ্কা। ২০১২ ও ২০১৩ সালে শিরোপা জেতেন তিনি। ১১ বছর পর এই কীর্তিতে নাম লেখালেন তারই স্বদেশি সাবালেঙ্কা। অন্যদিকে জেং ছিলেন তার প্রথম গ্র্যান্ডস্ল্যামের অপেক্ষায়। ১০ বছর আগে এখানেই শিরোপা জেতেন তার স্বদেশি খেলোয়াড় লি না। কিন্তু সাবালেঙ্কার দাপটের কাছে টিকতেই পারলেন না জেং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম