ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২২,  12:27 PM

news image

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে। অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল।

মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি। ১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু। নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা। কিন্তু আরেক প্রান্তে দলকে আগলে রাখছিলেন মারুমানি। থিতু হওয়া এই ব্যাটার আউট হওয়ার আগে ৪৭ বলে করেন ৩৫ রান। এরপর টনি মনোইউঙ্গাকে নিয়ে ৩৮ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি পান চাকাভা। অ্যাস্টন অ্যাগারের বলে মনোইউঙ্গা ১৭ রানে আউট হয়ে গেলেও বার্লকে নিয়ে কাজটা সেরে ফেলেন চাকাভা। চাকাভার ৭২ বলে ৩৭ রানে ভর করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায় জিম্বাবুয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম