ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল

#

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

ম্যানচেস্টার সিটি সমর্থকদের স্মৃতিতে আজও গেঁথে আছে সার্জিও আগুয়েরোর সেই অবিশ্বাস্য শেষ মুহূর্তের গোল। যে গোল শুধু একটি ম্যাচ নয়, এনে দিয়েছিল ক্লাবটির ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বর্ণালী অধ্যায়গুলোই এখন নতুন এক বিতর্কের ছায়ায় ঢেকে যেতে বসেছে।


আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের মধ্যে একটি ছাড়া বাকি ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে সিটি। এই বিস্ফোরক খবর পুরো ফুটবল বিশ্বে এক প্রচণ্ড ধাক্কা দিয়েছে এবং এর ফলে ক্লাবটির নিকট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।


সিটি ঠিক কী ধরনের শাস্তির মুখোমুখি হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জোর গুঞ্জন রয়েছে—বিশাল অঙ্কের পয়েন্ট কর্তন, ভারী জরিমানা কিংবা এমনকি প্রিমিয়ার লিগ থেকেই ক্লাবটিকে বহিষ্কার করা হতে পারে! অবশ্য শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসা সিটি এই আকস্মিক রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবে বলেই ধারণা করা হচ্ছে।


২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যবর্তী সময়ে ঘটে যাওয়া আর্থিক অনিয়মের নানা অভিযোগের ওপর তদন্ত চালিয়ে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ক্লাবটির বিরুদ্ধে এই আনুষ্ঠানিক চার্জ গঠন করেছিল। এমন সব আলোচনাও শুরু হয়ে গেছে যে, ওই নয় বছরের সময়কালে সিটিজেনদের জেতা শিরোপাগুলো হয়তো কেড়ে নেওয়া হতে পারে। ওই সময়জুড়ে সিটির ট্রফি উদযাপনের পেছনে অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথা সমর্থকদের মনে পড়ারই কথা।


যার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটি ছিল ২০১১-১২ মৌসুমে কিউপিআরের বিপক্ষে সার্জিও আগুয়েরোর সেই নাটকীয় গোল, যা সিটিকে এনে দিয়েছিল তাদের ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা।


২-১ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে লিগের শেষ দিনে ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা—যে রোমাঞ্চকর মুহূর্তটি আজও ফুটবলপ্রেমীদের গায়ে কাঁটা দেয়।


খালি গায়ে মাথার ওপর জার্সি ঘুরিয়ে দৌড়ে আগুয়েরোর সেই বিখ্যাত উদযাপন, আর ব্যাকগ্রাউন্ডে ধারাভাষ্যকার মার্টিন টাইলারের সেই অমর বাক্য— ‘আমি বাজি ধরে বলতে পারি, এমন রোমাঞ্চ জীবনে আর দ্বিতীয়বার দেখবেন না!’


সেই একই মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছিল ম্যান সিটি। মারিও বালোতেলির সেই স্মরণীয় গোলের পর দেখা গিয়েছিল আরও এক আইকনিক উদযাপন।


বিতর্কিত এই ইতালিয়ান স্ট্রাইকার নিজের জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্টের লেখাটি সবাইকে দেখিয়েছিলেন— ‘হোয়াই অলওয়েজ মি?’ (সবসময় আমিই কেন?)


২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে ম্যান সিটির প্রিমিয়ার লিগ জয়ের কথাই-বা কে ভুলতে পারে! ওই এক কীর্তি দিয়েই লিগের ইতিহাসে প্রথম ‘সেঞ্চুরিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছিল তারা।


পুরো মৌসুমে প্রতিপক্ষের জালে ১০৬টি গোল জড়িয়ে এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছিল ম্যান সিটি, যা তাদের নাম তুলে দিয়েছিল ফুটবল ইতিহাসের পাতায়। তৎকালীন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনিয়ো তো সেই মৌসুমে সিটির পেছনে থেকে দ্বিতীয় হওয়াটাকেই তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য বলে দাবি করেছিলেন। আর এই সব অর্জনই হয়ে যেতে পারে অর্থহীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম