ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

অভিনেত্রী থেকে এবার গায়িকা

#

বিনোদন প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২৪,  4:55 PM

news image

টেলিভিশনে অভিনয় কমিয়ে এখন ওটিটি এবং সিনেমায় ব্যস্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অভিনয় গুণে হয়ে উঠেছেন দর্শকের প্রিয়। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি বিশেষ গুণ হচ্ছে ভালো গাইতে পারেন তিনি। গান করার ইচ্ছে থাকলেও নানা কারণে এত দিন সেটি করা হয়ে ওঠেনি। এবার ঈদে গায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। তবে একক নয়, শুরুটা করছেন দ্বৈত গান দিয়ে। প্রথম গানেই তার সহশিল্পী হিসেবে রয়েছেন তাহসান খান। মূলত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনের একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যেখানে এই প্রথম টেলিভিশনে গান গাইবেন ফারিণ।  ‘আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা/ হব সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা...’- এমন কথায় ‘রঙিলা’ শিরোনামে তাহসান-ফারিণের বিশেষ এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে গান গাওয়া নিয়ে ফারিণ বলন, ‘ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, সব শ্রেণির শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগবে এটি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম