ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  1:54 PM

news image

বাজি ধরার প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা ১০ কোটি টাকার চুক্তি শেষতক বাতিল করেছেন সাকিব আল হাসান।  মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারিতে চুক্তি বাতিলে বাধ্য হয়েছেন সাকিব। চুক্তি বাতিল ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের শুভেচ্ছা দূত হিসেবে তার করা পোস্টটি। গত ২ আগস্ট সেই পোস্টটি দিয়েছিলেন সাকিব।  যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। এদিকে সমালোচনার মধ্যে শুক্রবার ভোররাতে দেশে ফিরেছেন সাকিব। আর দেশের মাটিতে পা রাখার কিছু পরেই বির্তকিত সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন তিনি।

সাকিবের নিজের অফিসিয়াল পেজে সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না।চুক্তি থেকে সরে আসার পর পোস্ট মুছে দিলেও বির্তক পিছু ছাড়ছে না সাকিবের। বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি, জুয়া নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন ক্রিকেটপ্রেমিদের। সাকিবের শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন অনেক। কিন্তু শাস্তির বদলে হয়তো সাকিবকে টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব দিতে যাচ্ছে বোর্ড। শাস্তি না দিলেও এমন কাণ্ডের জন্য সাকিবকে জবাবদিহিতা করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপন বলেছেন, দেশে ফিরেই আজ বিসিবিতে দেখা করতে হবে সাকিবকে। সে সময় জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কেন করেছেন, তার ব্যাখা জানতে চাইবেন তিনি। সাকিব অবশ্য সে জবাব দেওয়ার আগেই এক ধাপ এগিয়ে রাখলেন নিজেকে। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এর আগেই এই পোস্ট মুছলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম