ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ!

#

বিনোদন প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  10:27 PM

news image

বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব চলছে। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস। বুবলীকে নিয়ে প্রকাশিত একটি নিউজের লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন,

‘কি যে মজা।’ অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’ বুবলীর সেই স্ট্যাটাসের পর আবারও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি...বেটি বেটি বেটি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম