ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: ৭৬ রানে অলআউট

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  11:34 AM

news image

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্প রানে থামালেও, জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪১ রানে হেরেছে নারী যুবারা। আজ রবিবার কুয়ালালামপুরে খেলতে নামে দুদল। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারতের মেয়েরা। সর্বোচ্চ ৪৭ বলে ৫২ রান করেন ওপেনার গঙ্গাদি তৃষা। তিনি ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া মিথিলা বিনোদ করেন ১৭ রান। বাংলাদেশ বোলারদের মদ্যে ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে ৪টি উইকেট নেন। দুটি উইকেট পেয়েছেন নিশিতা আক্তার নিশি। ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি দুই ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জুয়াইরিয়া ফেরদৌস ২২ রান করেন। ওপেনার ফাহোমিদা ছোয়া ১৮ রান করেন। ভারতীয় বোলার আয়ুশি শুক্লা ৩ উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম