ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনিশ্চিয়তা কাটিয়ে বক্সিং ডে টেস্টে ট্রাভিস হেড

#

স্পোর্টস ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৪,  11:03 AM

news image

চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে মেলবোর্নে ৪র্থ ম্যাচ শুরু হচ্ছে বড়দিনের ঠিক পরদিনে। তবে মাঠের খেলার আগে বড়দিনের ছুটিতেই ভারতকে যেন দুঃসংবাদ শোনাল অস্ট্রেলিয়া। চলতি সিরিজে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাভিস হেড অনিশ্চিয়তা কাটিয়ে জায়গা করে নিয়েছেন বক্সিং ডে টেস্টের শুরুর একাদশে। 

ব্রিসবেনের তৃতীয় টেস্টের পরে শোনা গিয়েছিল ট্রাভিস হেডের চোটের খবর। সেটা ভারতকে খানিক স্বস্তিই দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই এক ব্যাটারই যে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। হেড চোটের জন্য মেলবোর্নের চতুর্থ টেস্টে অনিশ্চিত ছিলেন। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝে বেশ কয়েকদিনের ব্যবধান থাকায় হেডের ম্যাচ ফিট হয়ে উঠতে অসুবিধা হয়নি। 

অজি দলনায়ক প্যাট কামিন্স বুধবার স্পষ্ট জানিয়ে দেন যে, হেড মেলবোর্ন টেস্টে মাঠে নামবেন। ট্র্যাভিসকে রেখেই বক্সিং ডে টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশ ঘোষণা করেন কামিন্স। গতকালই ফিটনেস টেস্ট দিয়েছিলেন অজি ব্যাটার। এরপরেই মেলে বক্সিং ডে টেস্ট খেলার গ্রিন সিগন্যাল। 

মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ

উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম