ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  12:48 PM

news image

গত দুই নির্বাচন অংশগ্রহণমূলক না হবার অভিযোগ তুলে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় ২৭ দেশের এই জোট। ১৬ ফেব্রুয়ারি সেই ইচ্ছার কথা চিঠি লিখে জানায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে। ঐদিনই ঢাকার ইইউ প্রধানসহ জোটের অন্যান্য রাষ্ট্রদূতরা বৈঠক করে আওয়ামী লীগের সাথে।  এর আগে জানুয়ারিতে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে, নির্বাচনী পর্যবেক্ষক ও কারিগরি সহযোগিতার কথা জানায় ইইউ। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, এটাই চান তারা।  সেই ধারাবাহিকতায় এবার বিএনপির সাথে বৈঠক করেছে ইইউ। রোববার (১২ মার্চ) ইইউ ডেলিগেশনের প্রধানের বাসায় হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের অন্যান্য রাষ্ট্রদূত। যেখানে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা তুলেন ধরেন ইইউ প্রধান। শোনেন বিএনপির কথাও।  হেয়াইটলি বলেন, আসছে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। বিএনপিকে বলেছি ইইউ-এর হাই-রিপ্রেজেন্টিভ জানিয়েছেন বাংলাদেশ এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। আর এটা তখনই হবে যখন নির্বাচন হবে অংশগ্রহণমূলক। নিশ্চিত হবে বিএনপির অংশগ্রহণ। আর বিএনপির অবস্থান পরিষ্কার করেছে যা সবারই জানা, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। আমরা শুনেছি তাদের দাবিগুলো। চার্লস জানান, আগামীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হবার কথা রয়েছে। সূত্র : চ্যানেল২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম