ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই, ২০২৬,  8:43 PM

news image

ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরোনো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, অতীতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীও হয়ে ওঠেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাকসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আফগানিস্তান যুদ্ধ—২০ বছর, ২ হাজার নিহত। ইরাক যুদ্ধ—৯ বছর, ৪ হাজার ৬০০ নিহত।’ এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘ইরান সামরিক সংঘাত—৪ মাস, ১৮ জন নিহত।’ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অতীতের দীর্ঘমেয়াদি যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানি অনেক কম। তাই এই যুদ্ধকে অতিরঞ্জিতভাবে সমালোচনা করার সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা শুধু সময়কাল কিংবা নিহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তারা সংঘাতের অর্থনৈতিক ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রভাবকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, এটি ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণেই অভিযান পরিচালিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম