ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হলো নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

‘হ্যাঁ’ ভোট দেওয়ার সুযোগ সব সময় পাবেন না: নৌপরিবহন উপদেষ্টা

#

২১ জানুয়ারি, ২০২৬,  4:49 PM

news image

গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “দেশের পরিবর্তন চাইলে এবং আগের মতো গুম-খুন না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন। এরকম সুযোগ বা চান্স সব সময় পাবেন না।”

বুধবার (২১ জানুয়ারি ) ঠাকুরগাঁও দুপুরে জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে আপনারা অতীতে যা অরাজকতা দেখে আসছেন—তা আর থাকবেনা। আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য। এখন আপনি যেভাবে কথা বলতে পারছেন ভবিষ্যতেও যেন সেভাবে কথা বলতে পারেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন—তারা যেন নিজেদেরকে লাটবাহাদুর মনে না করেন। এছাড়া বাকি অন্যান্য পরিবর্তনসহ দ্বিকক্ষ করার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারেন একটি অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, আমাদের যা করতে হয় সরাসরি কাজ করতে হয়। কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।’

এ ধরনের নির্বাচনের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি দেখেছি এর আগের নির্বাচনগুলোকে টুইস্ট করা হয়েছে। কোথাও না কোথাও কারচুপি করা হয়েছে। তাই আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না ও হবে না বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, “গণভোট শুধু একটি নির্বাচন নয়—এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘দেশের চাবি আপনার হাতে’—এই বার্তাকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হতে হবে।”

এসময় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচাররোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম