ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

‘স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর’

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  3:25 PM

news image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার, গ্রাম হবে শহর। ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে, সে ততো বেশি নিজেকে এগিয়ে নেবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মো. তাজুল ইসলাম বলেন,

আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজিতে পারদর্শী হতে হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। বিদ্যালয়গুলোতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৩৫ জন শিক্ষার্থী এই ভার্সনে পাঠ্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম