ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

‘যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী’

#

১৫ মার্চ, ২০২৫,  12:40 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো প্রয়োজনে মাগুরার শিশু আছিয়ার পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে আছিয়ার কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা জানান। এদিন সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান জামায়াতের আমির। জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন তিনি। এ সময় তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করেন সাধারণ মানুষ। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান।তিনি বলেন, ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে। কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন ডা. শফিকুর রহমান। এরপর আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। তবে আছিয়ার মা আয়েশা আক্তার সে সময় বাড়িতে ছিলেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম