ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি বিজ্ঞানীদের সন্ধানে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া জাতীয় দল থেকে সরে গেলেন লুকাকু

‘বিশ্বজুড়ে সংঘাত দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৬,  11:01 AM

news image

বর্তমান বৈশ্বিক সংঘাতের পরিস্থিতি দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতগুলোকে ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করতে শুরু করেছেন।

রাশিয়ার গোরচাকভ ফান্ডের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে তিনি একথা বলেন। লাভরভের দাবি, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাবলী মূলত পশ্চিমা দেশগুলোর আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার ফল। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ, বিশেষ করে তাদের রাজনৈতিক এলিটরা, রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে তাদের অবশিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ ব্যয় করে যাচ্ছে।

তিনি জানান, আফ্রিকার মিত্রদের সঙ্গে নিয়ে আগামী অক্টোবর মাসে মস্কোতে অনুষ্ঠিতব্য রাশিয়া-আফ্রিকা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি আমরা।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লাভরভ বলেন, ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে সম্পর্কের অবনতিতে রাশিয়া চিন্তিত। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর “কঠোর সামরিক আগ্রাসন”-এর অভিযোগ তুলে বলেন, এ পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তিনি আরও জানান, রাশিয়া ইতোমধ্যে ইরান এবং গালফ কো-েঅপারেশন কাউন্সিল-এর সদস্য দেশগুলোর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করছে এবং নিজেদের মূল্যায়ন তুলে ধরছে।

আলোচনার পথেই সমাধান

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আলোচনার পথই একমাত্র কার্যকর উপায় বলে মনে করে রাশিয়া। লাভরভ বলেন, ঐক্য ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে সমাধানই এ অঞ্চলের জন্য সবচেয়ে উপযোগী।

কিউবা ইস্যু

কিউবাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন লাভরভ। তিনি বলেন, কিউবার ওপর বাহ্যিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং দেশটির সার্বভৌম উন্নয়নের অধিকারকে রাশিয়া সমর্থন করে। একই সঙ্গে কিউবাকে মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

ফিলিস্তিন প্রসঙ্গ

ফিলিস্তিন ইস্যুতে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে রাশিয়া। লাভরভ বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এই সমস্যার ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করতে তারা চেষ্টা চালিয়ে যাবে।

সূত্র : তাস নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম