ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

‘বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায় তারা দেশদ্রোহী’

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২২,  6:20 PM

news image

বাংলাদেশকে যারা শ্রীলঙ্কা বানাতে চায়, তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। শুক্রবার (১৩ মে) সকালে শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভা আওয়ামী লীগের বর্ধিতসভায় তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম বলেন, যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায়, তারা দেশদ্রোহী। তারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা পাকিস্তানের প্রেতাত্মা, দেশদ্রোহী এবং তাদের অন্তরে পাকিস্তান। তিনি বলেন, বিএনপি নিজেরাই গভীর সংকটে নিমজ্জিত। তাদের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও গবেষণার অভাবে দিনে দিনে পরনির্ভরশীল হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারবার ব্যর্থ হয়ে গণধিকৃত দলে পরিণত হয়েছে। তাদের মতো দুর্নীতিবাজ দলের নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোভা পায় না, আর তাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের দায়ে দণ্ডপ্রাপ্ত। পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ক্ষমতায় যেতে না পেরে তারা (বিএনপি) আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। এদেশের মানুষ তা ভোলেনি। তাই যতবারই এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তিনি বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে বাংলাদেশেও এরকম হবে বলে যারা আশায় বুক বেঁধে বসে আছেন তাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হলো বাংলাদেশে অদূর কিংবা সুদূর ভবিষ্যতেও আপনাদের এ রকম পরিস্থিতি দেখার কোনো সম্ভাবনা নেই। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ ও নিরাপদ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনামুল হক শামীম। নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর শেখ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহসভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম