ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

‘ফিলিস্তিন’ রাষ্ট্রের দাবিকে দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে : চীনের পররাষ্ট্রমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  5:16 PM

news image

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই ‘একটি স্বাধীন ফিলিস্তিন’ রাষ্ট্রের জন্য বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি মনে করেন ইসরায়েল-গাজা সংঘাত থেকে বেরোনোর এটিই একমাত্র পথ। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের পরররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্র মন্ত্রী এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপে  চীনের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংকে ‘শান্তির মধ্যস্থতাকারী’ হিসেবে মন্তব্য করেন। ওয়াং-ই বলেন, বেইজিং শান্তি  এবং ন্যায়ের পক্ষে অবস্থান নিবে। ফিলিস্তিনি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার জন্য চীন তাদেরকে সমর্থন করে। তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির বর্তমানে রূপের জন্য মৌলিক কারণ হলো- ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার দীর্ঘদিন দাবিয়ে রাখা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব ঐতিহাসিক এই অবিচারের সমাপ্তি টানতে হবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম