ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:18 AM

news image

জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগ চলতি বছরে দ্বিতীয়বারের মতো পেট্রোলের ওপর সাময়িক কর ছাড়ের অনুমোদন দিয়েছে। শুক্রবার এ অনুমোদন দেয়া হয়। 


এই ছাড়ের ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মোট ২.৫ বিলিয়ন ইউরো (২.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় হবে। নিম্নকক্ষে অনুমোদনের পর, জার্মানির উচ্চকক্ষেও জ্বালানির মূল্যে ছাড়ের বিষয়টি পাস হবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধের কারণে জার্মানিতে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এ পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে সরকার অক্টোবর মাসের শুরু থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের ওপর প্রতি লিটারে ০.১৭ ইউরো (০.২০ ডলার) কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে।


এর আগে পেট্রোলের উচ্চমূল্যের প্রভাব কিছুটা লাঘব করতে গত এপ্রিলে মে ও জুন মাসের জন্য জ্বালানি কর ছাড়ের অনুমোদন দিয়েছিল সরকার। ছাড়ের কারণে সেই পর্যায়ে ১.৬ বিলিয়ন ইউরো ব্যয় বাড়লেও মে ও জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। সূত্র: ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম