ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা

#

বিনোদন প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  4:59 PM

news image

বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। 'পাগলু' নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির। দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক। সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ।  পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানান ধরনের কাণ্ড করে বসেন তিনি। এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মত মানুষ হলেন পাগলু। নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে। তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম