ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  4:31 PM

news image

আইপিএল নিলামে সাকিব আল হাসান দল না পাওয়ায় আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। গত সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের।  টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি।

দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি। সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম