ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে’— বললেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৬,  10:58 AM

news image

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল রবিবার জানিয়েছেন যে তিনি ওয়াশিংটন থেকে ‘যথেষ্ট’ নির্দেশ পেয়েছেন, আর নয়। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘যথেষ্ট নির্দেশ পেয়েছেন’ বলে উল্লেখ করেন ডেলসি রদ্রিগেজ। খবর এএফপি’র। দেশটির পূর্বাঞ্চলীয় আনজোয়াতেগুই রাজ্যে তেল শ্রমিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন। রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিকদের ওপর ওয়াশিংটন থেকে যথেষ্ট নির্দেশ এসেছে। আমাদের মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান আমাদের করতে দিন। বিদেশি শক্তির হস্তক্ষেপ আর নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম