ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

‘ইনসাফ’র টিজারে ঝড় তুললেন রাজ-ফারিণ, মোশাররফ করিম

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  5:12 PM

news image

আসন্ন ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। দর্শকের আগ্রহ বেড়ে গেছে এর টিজার প্রকাশের পর। এ সিনেমার ৮২ সেকেন্ডের টিজারের একটি ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। শেয়ার করা টিজারে ঝড় তুলেছেন শরীফুল রাজ। নিজেকে ভেঙেচুরে নতুন করে আবিস্কার করেছেন। এক সময়ের ত্রাশ ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে আজব ক্যারেক্টার খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিণ। কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে দেখা যায়। হাতে কুড়াল মুখে জলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা। ইউসুফ কোনো সাধারণ মান্তান নয়। এদিকে ফারিণের এক ঝলক দেখা যায়, যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিণের মুখে। সবমিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ‘ইনসাফ’। টিজারের শেষে চমকে দিয়েছেন মোশাররফ করিম। মেডিকেলের মাঝে ভয়ঙ্কর রূপে চোখে চশমা হাতে শর্টগান তিনি বলেন, ‘আমি অমানুষ মারি মানুষ মারি না।’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম