ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে অভিনেতার ‘আত্মহত্যা’

#

বিনোদন ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  6:37 PM

news image

ভারতীয় মডেল ও অভিনয়শিল্পীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। গত কয়েক মাসে বেশ কয়েকজন ভারতীয় অভিনয়শিল্পীর রহস্যময় মৃত্যু হয়েছে। বিশেষ করে কলকাতায় একের পর এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে এসব মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে পুলিশ। এবার মালায়লাম ইন্ডাস্ট্রির এক অভিনেতার মরদেহ উদ্ধার করেছে কেরালা পুলিশ। তার নাম সারথ চন্দ্রন। তিনি কেরালার কক্কড়ে থাকতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৩৭ বছর বয়সি এ অভিনেতা আত্মহত্যা করেছেন।  কারণ অভিনেতার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।  সেখানে সারথ লিখে গেছেন—

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তবে কী কারণে সারথ আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, তার কারণ জানাতে পারেনি পুলিশ।  তবে ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে অবসাদের কারণে সারথ এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।  পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই সারথ অবসাদে ভুগছিলেন। এদিকে সারথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ছবির দুনিয়ায়।  তার আত্মহত্যার খবরে কার্যত হতবাক ইন্ডাস্ট্রির অনেকেই।প্রসঙ্গত, কয়েকটি মালায়লাম সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন সারথ চন্দ্রন। এর মধ্যে রয়েছে ‘অঙ্গামালি ডায়েরিজ’, ‘ওরু মেক্সিকান আপার্থা’র মতো জনপ্রিয় সিনেমা। তথ্যসূত্র: জি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম