ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে’

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  10:15 PM

news image

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। দুদু বলেন, আওয়ামী লীগ আর পার পাবে না। যত কিছু করুক এবার পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভাঙতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিএনপির দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান। তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা সংবিধান ধ্বংস করেছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের মধ্যমেই ক্ষমতায় যেতে চায়। আগেও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিল। দুদু বলেন, আওয়ামী লীগ সাজানো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসতে চায় । তবে এবার সেই স্বপ্ন দেখে লাভ নেই। আগামী দিনের সরকার হবে গণতন্ত্রের স্বপক্ষের সরকার। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা আবদুর রহিমসহ অনেকেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম