ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

‎রাজধানীর মহাখালীতে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৫,  10:57 AM

news image

‎রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের ওপর থেকে মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। ‎স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর থেকে মহাখালী মামা মার্কেটের সামনে হঠাৎ করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কে বা কারা ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। বিস্ফোরণের ঘটনার পরপর ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত হয়েছে। এ ঘটনা নিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল সারওয়ার গণমাধ্যমকে জানান, মহাখালী মামা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম