ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৪,  10:58 AM

news image

দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে যাত্রাবিরতি ছিলো না। স্টেশনটি অতিক্রম করার সময় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টা ২০ মিনিটের দিকে ট্রেনের পাওয়ার কারের বগিটি লাইচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বগিটি উদ্ধারে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়। কার্তিক চন্দ্র রায় জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করার পর রাত সোয়া ২টায় ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত রেললাইনের কাজ শেষে পৌনে ৬টায় স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম