ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন আমরা একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করবো: নেতানিয়াহু সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৬,  11:51 AM

news image

দিনে খাঁ খাঁ রোদ, আর বিকাল ঢলতেই হাত বাড়িয়ে দেওয়া হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকেই ধীরে ধীরে জাঁকিয়ে বসে শীতের আমেজ, যা রাত যত গভীর হয় ততই স্পষ্ট রূপ নেয়। ভোরের আলো ফোটা পর্যন্ত ঠান্ডাটা বেশ উপভোগ্যই লাগে, যদিও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই আমেজ উবে গিয়ে আবারও ফিরে আসে গরমের তেজ। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে এখন দিন আর রাতের আবহাওয়ায় দেখা মিলছে এমনই রূপবদলের খেলা। ক্রমাগত পারদ কমতে থাকায় এখানকার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন— দরজায় কড়া নাড়ছে শীত।


বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস; তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আগের দিন মঙ্গলবারও একই সময়ে পারদ নেমেছিল ১৫ দশমিক ৭ ডিগ্রিতে।


তবে রাতের এই ঠান্ডা ভাবটা দিনে একদমই থাকছে না। মঙ্গলবার বিকাল ৩টায় পুরো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দিনে চড়া রোদ আর রাতে হিম—এই দ্বিমুখী আবহাওয়ার সঙ্গেই মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়বাসীকে।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েকদিন ধরে আকাশ একদম মেঘমুক্ত পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হাওয়া সরাসরি চলে আসছে। আর তাতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে এই মেঘহীন বৃষ্টিবলয়ের প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীত আরও জেঁকে বসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম