ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

৯৪ বছরের মধ্যে ঘরে ইংল্যান্ডের সবচেয়ে বাজে হার

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২২,  4:19 PM

news image

উলভারহ্যাম্পটনে মলিনা স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন। যাওয়ার আগে সংবাদমাধ্যম 'চ্যানেল ফোর'কে সত্য কথাটাই বললেন টটেনহাম তারকা, 'ভুলে যাওয়ার মতো রাত। এই ভোলার চেষ্টাটুকু ইংল্যান্ড সমর্থকদের। হাঙ্গেরির সমর্থকেরা কিন্তু এই রাত মনের ফ্রেমে গেঁথে রাখবেন। মার্কো রসির দল নির্মমতায় যেন পঞ্চাশ দশকের সেই সর্বজয়ী হাঙ্গেরির স্মৃতি ফিরিয়েছিল মাঠে। গোটা ম্যাচে গোলপোস্টে মাত্র পাঁচটি শট রেখে চারটিতেই গোল!  রাতটা কেইনের ভুলে থাকার চেষ্টা করা তাই অস্বাভাবিক কিছু না।

নেশনস লিগে হাঙ্গেরির কাছে ইংল্যান্ড যে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।১৯২৮ সালের পর অর্থাৎ, গত ৯৪ বছরের মধ্যে ঘরের মাঠে এই প্রথম চার গোল ব্যবধানে হারল ইংল্যান্ড। ঘরের মাঠে তাঁরা সর্বশেষ চার গোল ব্যবধানে হেরেছিল সে বছরেরই মার্চে, স্কটল্যান্ডের বিপক্ষে (৫-১)।  শুধু কী তাই, ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়বঞ্চিত ইংল্যান্ড, দলটির কোচ হিসেবে গ্যারেথ সাউথগেটের জন্যও এমন অভিজ্ঞতা এই প্রথম। নেশনস লিগে 'এ৩' গ্রুপে ৪ ম্যাচে দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সাউথগেটের দল এখন অবনমনের শঙ্কায়। দুটি হারই হাঙ্গেরির বিপক্ষে। নেশনস লিগে প্রথম মুখোমুখিতে ১-০ গোলে জিতেছিল হাঙ্গেরি। আজ ফিরতি মুখোমুখিতে দানিয়েল গাজদাগ-রোলান্ড সাল্লাইরা হাঙ্গেরি সমর্থকদের নষ্টালজিক করেছেন। ১৬ ও ৭০ মিনিটে সাল্লাইয়ের দারুণ ফিনিশিংয়ে ২-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। শেষ ১০ মিনিটে ইংল্যান্ড আরও বাজে পরিস্থিতির মধ্যে পড়ে। সোল্ট নাগাইয়ের দুরপাল্লার শটে ৮০ মিনিটে আবারও গোল হজম করে ইংল্যান্ড।  দুই মিনিট পরই স্বাগতিকরা দশ জন! লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংল্যান্ড ডিফেন্ডার জন স্টোনস। ৮৯ মিনিটে গাজদাগের গোলে বড় জয় নিশ্চিত হয় হাঙ্গেরির। কিন্তু ঠিক কতটা বড়?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম