ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

৭ দফা দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি

#

২৭ অক্টোবর, ২০২১,  7:16 PM

news image

ভর্তি ফি, ক্রেডিট ফি কমানো, কেন্দ্র ফি বাতিলসহ আনুষঙ্গিক সকল ফি কমানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। তারা তালা লাগিয়েছে প্রশাসনিক ও একাডেমিক ভবনে। গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত থেকে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানা গেছে। শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল সকল ফি কমানোর। পরিবহন, ইন্টারনেট, কাউন্সিলিং, গ্রন্থাগার ব্যবহার না করলেও ফি নিচ্ছে, যা অন্যায়। এসব ফি বাতিল করতে হবে। কেন্দ্র ফি বাতিল করতে হবে। ভর্তি ফি কমাতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে। যে কারণে সাবেক ভিসিকে আমরা বিতাড়িত করেছি, সে অন্যায় এখোনো কেন চলছে প্রশ্ন রাখেন শিক্ষার্থীরা। এ বিষয়ে ভর্তি ফি ও অন্যান্য ফি এর জন্য গঠিত কমিটির সভাপতি প্রফেসর ড. মোজাহার আলী বলেন, সেখানে ডিনদের মধ্যে সাবেক রুটিন উপাচার্য শাহজাহান স্যার, অর্থ দপ্তরের একজন, কর্মকর্তাদের মধ্যে একজন ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সমন্বয়ে কমিটি হয়েছিল। সভাপতি হিসেবে আমার রোল সামান্য। জাস্ট কমিটির সবাইকে একসঙ্গে বসানো। সাবেক রুটিন উপাচার্য ও বর্তমান বিজ্ঞান অনুষদের ডিন ড. শাহজাহান বলেন, সভাপতির থেকে জানো। একজনের কাছে জিজ্ঞেস করলেই হবে। এটা জনে জনে জিজ্ঞেস করার কিছু নাই। সদস্য হিসেবে আপনার মতামত জানা প্রয়োজন জানালে অনেকেই সদস্য আছে জানিয়ে তিনি ফোন কেটে দেন। সদস্য সচিব নজরুল ইসলাম বলেন, রিজেন্ট বোর্ড ফি নির্ধারণ করে দিয়েছে। আমরা শুধু খাত ভাগ করে দিয়েছি। কিন্তু ফি নির্ধারণ হয়েছে রিজেন্ট বোর্ডে। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পূর্বঘোষিত পরীক্ষা ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে রেজিস্ট্রার আবদুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ফি কমানোসহ ৭ দফা দাবিতে একটি স্মারকলিপি দেয় সাধারণ শিক্ষার্থীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম