ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

৬ মাসে ৪০০ জনের ধর্ষণের শিকার কিশোরী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২১,  7:58 PM

news image

১৬ বছরের এক কিশোরীকে ছয় মাস ধরে ৪০০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মা মারা যান। প্রায় আট মাস আগে তার বিয়ে দিয়ে দেন বাবা। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে। স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের এই ঘটনা ঘটে।শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে ভুক্তভোগী কিশোরী বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েকবার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম