ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬,  11:27 AM

news image

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য বলেছেন, হরমুজ প্রণালিতে সমীকরণ পরিবর্তনের সক্ষমতা ইরানের অন্যতম কৌশলগত শক্তি। আর এ অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলোর পিছু হটার কারণ ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসমাইল কাউসারি বলেন, ১৯৮৭-৮৮ সাল থেকেই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের পরিকল্পনা শুরু হয়েছিল। এরপর থেকে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সতর্কতা ও সূক্ষ্মতার সঙ্গে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে আসছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। শত্রুদের বুঝতে হবে, এই জলপথে অবাধ চলাচল কিংবা প্রভাব বিস্তারের সুযোগ তাদের থাকবে না।


তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে সমীকরণ পরিবর্তনের সক্ষমতা ইরানের অন্যতম কৌশলগত শক্তি। অঞ্চল থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলোর পিছু হটার পেছনে ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কাজ করেছে।


ইরানের এই সংসদ সদস্য বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, তা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মার্কিনিদের বুঝতে হবে, এ অঞ্চলে তাদের অব্যাহত উপস্থিতি ও শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে।


কাউসারি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সমীকরণ পরিবর্তন করেছে। হরমুজ প্রণালিতে ইরানের শক্তির উপাদান শুধু জ্বালানি খাতের সীমাবদ্ধতার মধ্যেই আবদ্ধ নয়।


তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলে আঞ্চলিক দেশগুলোকে আরও বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছি, তারা যেন নিজেদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে না দেয়।


ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের এই সদস্য বলেন, যেসব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের জন্য নিজেদের সামরিক সুযোগ-সুবিধা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে, তাদের এর পরিণতির দায় নিতে হবে। একইভাবে ইরানে হামলার জন্য ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করা হলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান তার জবাব দেবে।


কাউসারি বলেন, ইরানের সামরিক নীতি হলো যুদ্ধ শুরু না করা। তবে শত্রুর আগ্রাসনের মুখে ইরান কঠোর ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না এবং শত্রুর চাপিয়ে দেওয়া পরিস্থিতির অবসান ঘটানোর জন্য প্রয়োজনীয় কৌশল দেশটির হাতে রয়েছে।


তিনি আরও বলেন, আগ্রাসনের সঙ্গে জড়িত অপরাধীদের এবং এর নির্দেশদাতাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া এবং এ অঞ্চল থেকে বিদেশি বাহিনীকে সরিয়ে দেওয়া ইরানের অন্যতম লক্ষ্য। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে, কার্যকর সামরিক অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে যুদ্ধের সমীকরণ পরিবর্তন করা সম্ভব।- পার্সটুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম