ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

৬ দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৪,  4:38 PM

news image

টানা ছয়দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, কারফিউ’র কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন। তিনি জানান, শুক্রবার রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওনা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে সবাইকে নিয়ে নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছাবেন বলে জানান তিনি। এদিকে লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, সড়ক পথের চেয়ে নিরাপদে লঞ্চে চেপে ঢাকায় যাওয়াটা আরামদায়কও বটে। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম