ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  5:16 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি। স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) সকালে দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতা জারি করা হয়নি। এর আগে, গত মাসে দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত পাঁচজন নিহত ও বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। ২০১৮ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, পাপুয়া নিউগিনি দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম