ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

৬৮৪০ টাকায় বিক্রি হলো এক ইলিশ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৪,  8:28 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুয়াকাটা এলাকার জেলে মো. আলমাসের জালে মাছটি ধরা পড়ে। কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে মো. হাসান নামের এক ব্যক্তি ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন। স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন, ৬ হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন। জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইরচর নামক স্থানে জাল ফেলি। এ সময় বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি। মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতিমণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ৬ হাজার আটশত চল্লিশ টাকা।’ এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এই সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে, সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্রের মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম