ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

#

২৬ অক্টোবর, ২০২৬,  4:54 PM

news image

গোফরান পলাশ : পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে সেচ দিতে গিয়ে মো. নুর ইসলাম ফকির (৫৮) নামে এক বৃদ্ধ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত নুর ইসলাম ওই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা। তবে তাঁর জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তাঁর বাবার নাম মো. হযরত আলী। বৈবাহিক সূত্রে তিনি শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নুর ইসলাম গতকাল সন্ধ্যা ৭টার দিকে সবার অগোচরে নিজের সবজি ক্ষেতে মাছের ঘের থেকে পানি সেচ দিতে যান। সেচকাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিঁনি পানিতে পড়ে ডুবে যান। রাত গভীর হলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন।

তাঁকে খুঁজে না পেয়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) নিজেদের সবজি ক্ষেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন। স্বজনরা এসে প্রথমে পানিতে তল্লাশি চালান। এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীরের স্পর্শ তাদের পায়ে লাগলে তাঁরা ভয়ে পানি থেকে উঠে আসেন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিলে ফায়ার ফাইটার মেহেদী ও হাসান মাছের ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের লাশ উদ্ধার করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম