ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

৫০ রানের আগেই জাকির-শান্তোর বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  11:09 AM

news image

শুরু থেকেই ভারতের বোলাররা করছিলেন দারুণ বোলিং। ব্যাটের কানায় লেগে, এদিক-সেদিক থেকে রান আসছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা খুঁজে পাচ্ছিলেন না ছন্দ। শেষ অবধি জাকির হাসানকে অবশ্য ফিরতেই হলো উদ্বোধনী জুটিতে হাফ সেঞ্চুরি করার আগে। কিছুক্ষণ পরই ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও।  মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ।  প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন আগের ম্যাচেই শতরান পেরোনো জুটি গড়া জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। জয়দেব উনাদকাটের বলে কাট করতে গিয়ে চতুর্থ স্লিপে দাঁড়িয়ে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ১ চারে ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরত যান তিনি। তিন বল পরই আউট হয়ে যান শান্ত। রবীচন্দ্রন অশ্বিনের বলে প্যাড আপ করেন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন। পরে আম্পায়ারস কলে সাজঘরে ফেরত যেতে হয় ৫৭ বলে ২৪ রান করা শান্তকে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম