ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৬,  11:59 AM

news image

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জ্বালানি তেল সংকট ভোগাচ্ছে অনেক দেশকেই। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না গাড়িগুলো। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের তেল নিয়ে অভিযোগের মধ্যে এবার সংকটে পড়ার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও। ঢাকা–৮ আসনের আলোচিত সাবেক এ এমপি প্রার্থী নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার তেল না পাওয়ার কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।’ এই পোস্টের নিচে কমেন্ট করছেন অনেকে। জানাচ্ছেন ক্ষোভও। মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বে জ্বালানি তেলের ওপর যে প্রভাব পড়েছে, তার ঢেউ এসে লেগেছে দেশে। গত কদিন ধরে অধিকাংশ পেট্রোল পাম্পেই তেল মিলছে না। দু–একটিতে মিললেও দীর্ঘ লাইন। অনেক সময় দেখা যায়, ৮ থেকে ৯ ঘণ্টা বা তারও বেশি লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এই হামলা–পাল্টা হামলার মধ্যে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তেহরান হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের  কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেবে না। এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে একটি নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রণালি না খুললে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম