ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৪,  10:50 PM

news image

হাইকোর্টে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের ৪৬ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনাটির তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে রিটের পক্ষে শুনানি করেন। আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় রাষ্ট্রপক্ষে ছিলেন। আদালত থেকে বের হয়ে এ বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‌‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল। আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন। ইতোমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্রগ্রামের কয়েকজন পরীক্ষার্থী।’ গত ২১ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) ৪৬ হাজার ১৯৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম