ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

৩ নভেম্বর থেকে এইচএসসি উত্তীর্ণদের সনদ বিতরণ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  4:21 PM

news image

আগামী ৩ নভেম্বর থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। ২২ নভেম্বর পর্যন্ত বোর্ডের সনদ শাখা থেকে এইচএসসি উত্তীর্ণদের সনদ সংগ্রহ করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কলেজগুলোর পরীক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে কলেজগুলোর অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ৩ নভেম্বর মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর মানিকগঞ্জ, ৭ নভেম্বর শরীয়তপুর, ৮ নভেম্বর ফরিদপুর, ৯ নভেম্বর গোপালগঞ্জ, ১০ নভেম্বর রাজবাড়ী, ১৩ নভেম্বর মাদারীপুর, ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ, ১৫ নভেম্বর টাঙ্গাইল, ১৬ নভেম্বর কিশোরগঞ্জ, ১৭ নভেম্বর গাজীপুর, ২০ নভেম্বর নরসিংদী, ২১ নভেম্বর ঢাকা জেলা ও ২২ নভেম্বর ঢাকা মহানগরীর কলেজগুলোর এইচএসসি পরীক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। নির্ধারিত দিনে নির্ধারিত জেলার কলেজগুলো অধ্যক্ষদের বোর্ডের সনদ শাখা থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে।  বোর্ড জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানকে নিজে বা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুন স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে। অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের বা প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। তা না হলে মূল সনদ দেওয়া হবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম